পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি সন্তানের সুখের জন্য নিজের সবকিছু নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে পারেন। যিনি সন্তানের হাসিতে আনন্দ খুঁজে পান আর সন্তানের কষ্টে নীরবে চোখের জল ফেলেন। তিনি হলেন “মা” ভালোবাসা, মমতা, ত্যাগ এবং আশ্রয়ের সবচেয়ে পবিত্র নাম।
বিশ্ব মা দিবসে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক দিনে নয় বরং প্রতিটি দিনেই মায়ের প্রতি কৃতজ্ঞতা, সম্মান এবং ভালোবাসা। একজন মা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। জীবনের প্রতিটি ধাপে মা নিঃশব্দে সন্তানের পাশে থাকেন।
বর্তমান ব্যস্ত পৃথিবীতে আমরা অনেক সময় জীবনের নানা ব্যস্ততা, কর্মব্যস্ততা কিংবা ব্যক্তিগত সংগ্রামের ভিড়ে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভুলে যাই। অথচ একজন মায়ের সবচেয়ে বড় চাওয়া হলো সন্তানের একটু সময় একটু খোঁজ নেওয়া এবং আন্তরিক ভালোবাসা।
ইসলামেও মায়ের মর্যাদা অসীম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন “মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত"। এই একটি বাক্যই মায়ের সম্মান ও মর্যাদা কতটা মহান তা স্পষ্ট করে।
আজকের এই বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। যেসব মা জীবনের প্রতিটি মুহূর্ত সন্তান ও পরিবারের জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কখনও শব্দে প্রকাশ করা সম্ভব নয়।
যাদের মা আজও পাশে আছেন তারা যেন মায়ের মূল্য বুঝে তাকে ভালোবাসা ও সম্মান দেন। আর যাদের মা পৃথিবীতে নেই মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
🌸 শুভ বিশ্ব মা দিবস 🌸
Barrister Md Sohrawardy Saddam
Barrister-at-Law (LincoIn's Inn)
LLB Hons (BIU), LLM (SEU)
2nd LLM on International Commercial Law
London South Bank University, UK.
Founder: Saddam Lawfinity Chambers
Email: saddamlawfinity@gmail.com
Web: www.saddamlawfinity.com