পঞ্চগড় জেলার সাতমেড়া ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের কৃতি সন্তান মো. সোহরাওয়ার্দী সাদ্দাম ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হয়েছেন। যুক্তরাজ্যের অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে কল টু দ্য বার সম্পন্ন করে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯৩ সালে জন্মগ্রহণ করা মো. সোহরাওয়ার্দী সাদ্দাম ডাংগাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহির উদ্দিন ও গৃহিণী মোছা. সমেলা বেগমের চতুর্থ সন্তান।

শৈশব থেকেই সাদ্দাম পড়ালেখার প্রতি গভীর মনোযোগী ছিলেন এবং শিক্ষা জীবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখেন। তিনি ২০০৮ সালে ডুবানুচী বরকতিয়া দাখিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে দাখিল এবং ২০১১ সালে দুই পাড়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

এরপর ২০১৫ সালে ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং ২০১৭ সালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় আত্মনিয়োগের লক্ষ্যে ২০১৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেন এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত হন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২২ সালে তিনি যুক্তরাজ্যে যান। সেখানে ২০২৩ সালে যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল’ বিষয়ে মেরিটসহ দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চলতি বছরের ২৬ মার্চ তিনি অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে কল টু দ্য বার নিয়েছেন। তার এ অর্জনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গর্বিত ও গভীর আনন্দ প্রকাশ করেছেন।

মো. সোহরাওয়ার্দী সাদ্দাম। ছবি: যুগান্তর

Icon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *